মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

চোখের যত্ন



চোখের যত্ন

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন। ক্লকওয়াইজ ও এন্টি ক্লকওয়াইজ চোখের মণি ঘুরিয়ে চোখের ব্যায়াম করুন। মাঝে মাঝে গোলাপ পানিতে চোখ ধোয়ার অভ্যাস করুন। যারা বেশি মানসিক পরিশ্রম করেন, অনিয়মের মধ্য দিয়ে দিন কাটান, অনিদ্রা কিংবা রক্ত স্বল্পতায় ভোগেন তারাই চোখের নিচে কালি বা চোখের চারধারে বলিরেখা এই সমস্যায় আক্রান্ত হন। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে -

-
আলু কিংবা শসার টুকরো চোখের ওপর দিয়ে ১০ মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নিন। ক্লান্তি কাটবে। চোখের তলায় কালি থাকলে দূর হবে।

-
বিশেষজ্ঞের মতামত নিয়ে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন।

-
যখন তখন চোখে হাত দিবেন না ও অযথা চোখ ঘষবেন না। ময়লা থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ঘষাঘষিতে চোখের নরম ত্বকে বলিরেখা পড়ে।

-
মুলতানি মাটি ও কয়েক ফোঁটা লেবুর রস দইয়ের সাথে মিশিয়ে চোখের নিচে লাগালে উপকার পাবেন।

-
তুলসি পাতাবাটা ও চন্দনবাটা গোলাপ পানি দিয়ে মিশিয়ে চোখে লাগান।

-
ঠান্ডা টি-ব্যাগ চোখের পক্ষে আরামদায়ক।

-
ভিটামিন এ এবং ডি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। গাজর, বিট, পেঁপে, ইত্যাদি পুষ্টিকর শাক-সবজি ও ফল খাওয়ার অভ্যাস করতে হবে।


আগা ফাটা রোধ করতে করণীয়



আগা ফাটা রোধ করতে করণীয়

প্রচুর পরিমাণে পানি পান করবেন

হেয়ার ড্রায়ারের (৬ ইঞ্চি দূর থেকে) ঠাণ্ডা বাতাস ব্যবহার করার চেষ্টা করবেন অথবা যদি সম্ভব হয় হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

প্রতি ছয় সপ্তাহে একবার চুলের আগা ছেঁটে ফেলবেন।

চুল অতিরিক্ত আঁচড়ানো যাবে না। তাতে আগা ফেটে যাওয়ার প্রবনতা বেড়ে যায়।

চুলে হিট(হেয়ার ড্রয়ার) ব্যবহার না করাই উত্তম।

বারি দিয়ে বা ঝরা মেরে চুল শুকাবেন না

চুলের খাবার হচ্ছে প্রোটিন। তাই প্রয়োজন ডিম, মাছ, মাংস, দুধ বা ডাল।

কখনো কখনো কিছু মিনারেল প্রয়োজন হতে পারে। প্রতিদিন ১টি করে মিনারেল সমৃদ্ধ ভিটামিন, যেমন ক্যাপসুল সুপারভিট এম ২-৩ মাস খেলে উপকার পেতে পারেন।